,

শেয়ারবাজারে বিশেষ অবদানে সম্মাননা দেবে ডিবিএ

নিজস্ব প্রতিবেদক : দেশের দুই পুঁজিবাজারের শীর্ষ ২০ জন ব্রোকার এবং শীর্ষ ২০টি ইস্যুয়ার কোম্পানিকে সম্মাননা দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ)। শেয়ারবাজার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

mal21481717791
বুধবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে ডিবিএর প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালীর নেতৃত্বে সংগঠনটির নবনির্বাচিত কমিটি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় বিষয়টি জানান ডিবিএর প্রেসিডেন্ট।

ডিবিএর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সম্মাননা জানানো হলে মানুষ খুশি হয়। জনগণের অভিব্যক্তিও ভালো পাওয়া যায়।’

বৈঠকে কমিটির নেতারা একটি নেগেটিভ ইক্যুইটি ফান্ড গঠনের দাবি জানিয়ে বলেন, পুঁজিবাজারে ছয় হাজার কোটি টাকার নেগেটিভ ইক্যুইটি আছে। এ কারণে পুঁজিবাজারের অবস্থা একটু খারাপ হয়েছে। তারা ছয় হাজার কোটি টাকার তহবিল গঠন অথবা পুঁজিবাজারে বন্ড ছেড়ে টাকা সংগ্রহের প্রস্তাব দেন অর্থমন্ত্রীর কাছে।

জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘টাকা দেওয়া যাবে না, বন্ড ছাড়ার বিষয়ে যাচাই-বাছাই করে দেখা যেতে পারে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর