,

আওয়ামী লীগ নেতার মাদক সেবনের ভিডিও প্রকাশে তোলপাড়

bogra1বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের এক নেতার মাদক সেবনের ভিডিও অনলানইনে প্রকাশ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। চায়ের স্টল থেকে শুরু করে সর্বত্র এখন আলোচনা ঝড় বইছে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছে।

জানা যায়, ইউটিউবে গত ৬ ডিসেম্বর নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের মাদক সেবনের ৩ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। গোপন ক্যামেরায় ধারনকৃত ভিডিওতে আনিছুর রহমান গেঞ্জি পড়ে নেশা জাতীয়দ্রব্য সেবন করছেন। এর সূত্র ধরে গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওসহ খবর ছড়িয়ে পড়ে। সবাই নিজ নিজ মোবাইলে এক নজর ভিডিওটি দেখার জন্য চেষ্টা করে। চায়ের স্টল থেকে শুরু করে অফিস পাড়া পর্যন্ত এখন এই ভিডিও নিয়েই আলোচনা চলছে।

তবে কে বা কারা ভিডিওটি ইউটিউবে আপলোড করেছে তা জানা যায়নি। একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমানের মাদক সেবনের বিষয়টি ওপেন সিক্রেট। এ নিয়ে দলের ভেতরে বাইরে নানা ধরনের আলোচনা রয়েছে। কিন্তু ভিডিওটি প্রকাশ হওয়ার পর সংগঠনের নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে এবং এ বিষয়ে কেউ মুখ খুলছেনা।

দলের ভিতরে কিছু নেশাখোর ব্যক্তি রয়েছেন এমন কথা স্বীকার করে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান বলেন, আগামী দিনে আওয়ামী লীগে কোন নেশাখোরের জায়গা হবে না। সেই লক্ষ নিয়ে আমি কাজ করছি। মাদক সেবন করার ভিডিও থাকার কথা শুনেছি। তবে এখনও দেখা হয়নি।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান সাংবাদিকদের জানান, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কেউ তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে মাঠে নেমেছে।

বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ভিডিওটির বিষয়ে লোকেমুখে শুনেছি। রাজনীতির দ্বন্দ্বের কারণে এটা হতে পারে। তবে যাই হোক না কেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে