,

‘হাসিনাই তার লোক দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে’

kaderনিজস্ব প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‌’শেখ হাসিনা বলেন খালেদা জিয়া মানুষ পুড়িয়ে মেরেছে। মূলত হাসিনাই তার লোক দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। এটা খালেদা জিয়া জনগণকে বোঝাতে ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, এখন রাজনীতি হয়েছে দুর্নীতিবাজ ও লুটেরাদের জন্য। রাজনীতিতে ত্যাগীদের কোনো মূল্যায়ন নেই। টাকার কাছে জিম্মি হয়েছে রাজনীতি।

মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের সখীপুর ডাকবাংলো মাঠে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের দ্বি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়ে কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, আল্লাহ তুমি রোহিঙ্গাদের রক্ষা কর। বাংলাদেশে তাদের জায়গা না হলে আরেকটা পৃথিবী সৃষ্টি করে রোহিঙ্গা মুসলমাদের রক্ষা করো।

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আবদুল হালিম লাল মিয়ার সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তৃতা করেন, কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালকদার বীরপ্রতীক, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, নাসরিন কাদের সিদ্দিকী, সম্মেলনের সদস্য সচিব হাসমত আলী নেতা প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আতাউর রহমানকে সভাপতি ও মীর জুলফিকার শামীমকে পুনরায় সাধারণ সম্পাদক করে নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর