,

প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে পুরোপুরি প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। এই দিবসের সূচনা লগ্নে সাভার জাতীয় স্মৃতিসৌধ ভরে উঠবে ফুলে ফুলে। শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের লাখো মানুষ। বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের আশপাশে নেয়া হয়েছে কয়েক স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয়।

image-10696-1481606352

বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধের বেদীতে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া শ্রদ্ধা জানাবেন মুক্তিযুদ্ধের লাখো শহীদদের প্রতি। এ ছাড়াও মন্ত্রীবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ লাখো জনতা তাদের হৃদয়ের ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ঢেকে দেবেন স্মৃতিসৌধের বেদী। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনে এখানে চলছে তিন বাহিনীর গার্ড অব অনারের মহড়া। নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

এ বিষয়ে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান জানান, বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধের আশে নিরাপত্তার জন্য সিসিটিভি বসানো হয়েছে ও পুলিশ ওয়াজ টাওয়ার বসানো হয়েছে।

এই দিবস পালনে রঙ্গে রঙ্গে সাজানো হয়েছে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধকে। শেষ হয়েছে শেষ মূহুর্তের ধোঁয়া মোছা ও রং তুলির কাজ। সেনা, নৌ ও বিমান বাহিনীর সশস্র সালামের মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা শুরু হবে। শ্রদ্ধা জানাতে আসা প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষের যাতায়াত ও অবস্থানের নির্দেশনার কাজও শেষ বলে জানিয়েছে সাভার গর্ণপূত বিভাগের নির্বাহী প্রকৌশলী সতিনাথ বসাক।

স্মৃতিসৌধের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের প্রবেশধাধিকার নিষেধ করেছে কর্তৃপক্ষ।

এদিকে স্বাধীনতা দিবস উৎযাপনের সাজ সাজ রব বিরাজ করছে গোটা সাভার এলাকায়। সকল প্রস্তুতি সস্পন্ন ছাড়াও ঢাকা-আরিচা মহাসড়কের সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান। নিরাপত্তার স্বার্থে মহাসড়কে রাজনৈতিক দলের তোরন নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে।

এবারের ৪৫ বছর বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় সকলে দ্বীপ্ত সপথে বলিয়ান হোক, যেনো শহীদের রক্ত বৃথা না যায়। সোনার বাংলাদেশ গড়ার এমনটিই প্রত্যাশা সবার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর

সতর্কতার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট