,

লাখো মানুষের শেষ শ্রদ্ধায় সিক্ত ফিদেল ক্যাস্ত্রো

 

আন্তর্জাতিক ডেস্ক :গত ২৫শে নভেম্বর নব্বই বছর বয়সে কিউবার বিপ্লবী এই নেতার জীবনাবসান ঘটে। এই বিপ্লবী নেতাকে তার জন্মভূমি সান্তিয়াগোতে তার শেষকৃত্য অনুষ্ঠানে শ্রদ্ধা আর ভালবাসায় বিদায় জানাচ্ছে লাখো মানুষ। শুধু কিউবানরাই নয়, তারা ছাড়াও সারা বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এতে অংশ নিচ্ছেন। এই অনুষ্ঠানের সম্পূর্ন নেতৃত্ব দিচ্ছেন তার ভাই এবং কিউবার প্রেসিডেন্ট রাউলকাস্ত্রো। এই প্রক্রিয়া শেষে সেখানেই তাকে সমাহিত করা হবে।

castro_bdp

এই শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভেনেজুয়েলা, নিকারাগুয়া, বলিভিয়ার নেতৃবৃন্দ এবং আর্জেন্টিনার ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা। এর আগে হাভানা থেকে রওনা হয়ে চারদিনের যাত্রায় পথে পথে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সান্তিয়াগোতে পৌছায় ফিদেল কাস্ত্রোর দেহভস্ম।

রাউল কাস্ত্রো জানিয়েছেন, ফিদেল কাস্ত্রোর ইচ্ছা অনুসারে তার নামে কোনও মন্যুমেন্ট বা সড়কের নামকরণ করা যাবে না। এ বিষয়ে নিষেধাজ্হা আরোপ করা হবে। ফিদেল কাস্ত্রো সবসময় ব্যক্তিপূজার বিরুদ্ধে ছিলেন বলেও তিনি জানান। এর আগে ফিদেল কাস্ত্রোর দেহভস্ম তার জন্মস্থান সান্তিয়াগো শহরে পৌঁছায়। সমবেত বিপুল সংখ্যক মানুষ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ফিদেল চিরজীবী হোন’ শ্লোগান দিতে থাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে