,

সুশান্তকে এক মুহূর্তও একা ছাড়ছেন না কৃতি!

sushanবিনোদন ডেস্ক : বলিউডে রীতিমতো জমে উঠেছে কৃতি শ্যানন ও সুশান্ত সিং রাজপুতের প্রেম। খবর বলছে, কৃতী এখন রয়েছেন ভারতের লখনউতে। সেখানে শুটিং চলছে তার নতুন ছবি ‘বরেলি কি বরফি’র! এ দিকে, সুশান্ত রয়েছেন মুম্বাইতে। মাঝে অনেকটাই দূরত্বের ব্যবধান। কিন্তু বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে দূর কি আর দূর আছে। ফোন রয়েছে অনর্গল কথা বলার জন্য, ভিডিও কলিংয়ের জন্য রয়েছে হাজার একটা উপায়! ফলে, কৃতি আর সুশান্ত দূরে থেকেও দূরে নেই! তারা রয়েছেন কাছাকাছিই! এবং, সারা দিন-রাত সুশান্তকে নজরে নজরে রাখছেন নায়িকা!

শুটিং টিমের সদস্যদের দাবি, কাজে না কি একদমই মন দিচ্ছেন না নায়িকা! কোন মতে শট দিচ্ছেন, তার পরেই ব্যস্ত হয়ে পড়ছেন সুশান্তের খবর নিতে। খেয়েছেন না কি, ঠিক সময়ে ঘুমোতে যাচ্ছেন তো, একা রয়েছেন না বন্ধুদের সঙ্গে- এরকম অজস্র প্রশ্নে ক্রমাগত বয়ফ্রেন্ডকে ব্যতিব্যস্ত করে রেখেছেন কৃতি! তা বলে সুশান্ত যে রেগে যাচ্ছেন, এমনটা কিন্তু ভাবা যাবে না! খবর, তিনিও এটা বেশ উপভোগ করছেন।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের