,

ট্রাম্পের বিরুদ্ধে ফের ২ নারীর অভিযোগ

 

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরও দুই নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। যদিও এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা দুই নারী হলেন- সামার জারভোস ও ক্রিস্টিন অ্যান্ডারসন।

image-2061

সামার জারভোস অভিযোগ করেছেন, ২০০৭ সালের দিকে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করার চেষ্টা করেছেন। চাকরির আলোচনার জন্য একটি হোটেলে ডেকে নিয়ে ট্রাম্প ওই ঘটনা ঘটিয়েছিলেন। তবে তিনি বাধা দিলে শেষপর্যন্ত কম বেতনের একটি চাকরির প্রস্তাব দেন আমেরিকান এই ধনকুবের।

ক্রিস্টিন অ্যান্ডারসন বলছেন, নব্বুইয়ের দশকে নিউইয়র্কের একটি ক্লাবে ওয়েট্রেস হিসাবে কাজ করার সময়, একদিন হঠাৎ করে ট্রাম্প তাকে জড়িয়ে ধরেন।

তবে এসব অভিযোগ ভয়াবহ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।এর আগেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন কয়েকজন নারী।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকানদের সতর্ক করে দিয়ে বলেছেন, নভেম্বরের নির্বাচনে আসলে গণতন্ত্রের ওপরই ভোটাভুটি হতে যাচ্ছে। একজন প্রেসিডেন্ট হবার জন্য ডোনাল্ড ট্রাম্প সৎ ব্যক্তি নন বলেও তিনি বর্ণনা করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে