,

তাহমিদ ও হাসনাতকে ৫৪ ধারা থেকে অব্যাহতি

fcd0c501fbf0674de0c0fca1139ba51a-57f49942c9c51গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় ৫৪ ধারায় আটক দুই আসামি তাহমিদ হাসিব খান ও হাসনাত করিমকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম মো. নূর নবী দু’পক্ষের শুনানি শেষে তাদের অব্যাহতির আদেশ দেন।

দুই জনকে ৫৪ ধারা থেকে অব্যাহতি দেওয়া হলেও হাসনাত করিমকে হলি আর্টিজান হামলায় গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় আটক রাখা হয়েছে। শুনানির সময় তাহমিদ আদালতে উপস্থিত থাকলেও হাসনাত করিম কারাগারে ছিলেন।

শুনানির সময় তাহমিদের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, ‘গুলশান হামলায় ৫৪ ধারায় আটক আসামিদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা যেহেতু কোনও অভিযোগ পাননি, তাছাড়া তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবীর তাদের অব্যাহতির আবেদন করেছেন, তাই এই অব্যাহতির আবেদন মঞ্জুর করা হোক।’

রাষ্ট্রপক্ষের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ও উপ-পরিদর্শক রনক কুমার ভক্ত আদালতকে শুনানির সময় বলেন, ‘তদন্ত কর্মকর্তা ৫৪ ধারায় আটক দুই আসামিকে অব্যাহতির আবেদন করেছেন।’

উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়। তার আগে সেখানে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা।

হলি আর্টিজানে হামলার ঘটনার দিন সকালে দেশে ফেরা কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদ হাসিব খানও সেদিন ওই রেস্তোরাঁতেই ছিলেন। তবে ২ জুন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের তিনিসহ আরও কয়েকজনের সঙ্গে হলি আর্টিজান থেকে বেরিয়ে আসেন। হলি আর্টিজান থেকে উদ্ধার হওয়া জিম্মিদের মধ্যে যে কয়জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাদের মধ্যে তাহমিদও ছিলেন।

পরে এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাহমিদ হাসিব খানকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত ৪ আগস্ট ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই আটদিন রিমান্ড মঞ্জুর করেন। এরপর ১৩ আগস্ট ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন ফের তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ জাতীয় আরও খবর

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ভোট হবে পাঁচ ধাপে

হরমুজ প্রণালি খোলার শর্তে মার্কিন জবাব মানতে নারাজ ইরান

লিটন-মিরাজের শতরানের জুটিতে বাংলাদেশের লিড ৪৪৩

করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি