,

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ বিশ্বের মডেল: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সময়পযোগী খাদ্যনীতি গ্রহণ ও সঠিকভাবে তা বাস্তবায়নের ফলে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। খাদ্যপণ্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে মডেল।

image-804
ইতালিতে সফররত বাণিজ্যমন্ত্রী রোমে এফএও’র হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত জাতিসংঘে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর ৭১তম সেশনে ৪র্থ মিনিস্টিরিয়াল কনফারেন্সে সোমবার রাতে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে বাণিজ্য মন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের খাদ্যের অভাব ছিল। আজ বাংলাদেশের ১৬ কোটি মানুষের খাদ্যের অভাব নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অভ্যন্তরীন খাদ্য চাহিদা পূরণ করে এখন খাদ্য বিদেশে রফতানি করছে।

তোফায়েল আহমেদ বলেন, প্রতিটি দেশের জন্য ফুড সিকিউরিটি এবং নিউটেশন খুবই গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বিশ্বকে প্রতিনিয়ত নতুন নতুন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। সংগত কারণেই খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যেই থাকে। মুক্ত বাণিজ্যে সময়পযোগী ট্রেড পলিসি এবং ট্রেড এগ্রিমেন্ট ফুড সিকিউরিটি এবং নিউটেশন-এর জন্য জরুরি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এফএও-কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, খাদ্য নিরাপত্তার জন্য জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় গ্রহীত সিদ্ধান্তসমুহ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। কৃষি পণ্যের নিউটেশন নিশ্চিত করতে হবে। ভোক্তাদের চাহিদা এবং রুচিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। উৎপাদিত খাদ্যপণ্যের উপযুক্ত মূল্য নিশ্চিত করা না হলে বিশ্বখাদ্য উৎপাদন ঝুঁকির মধ্যে পড়বে।

সমাপনী অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এফএও’র ডিডিজি মারিয়া হেলেনা সেমিডো, সিএপিই’র চেয়ারপারসন মেরিনা লাউরা দা রোচা, এবং এফএও’ এডিজি কোসটাস স্টামুলিস। সম্মেলনে প্রায় ২০টি দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে