,

হামলাকারীকে বিচারের সম্মুখীন হতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলাকারী যে দলেরই হোক, তাকে বিচারের সম্মুখীন হতেই হবে।মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মিডিয়া সেন্টারে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।

image-799

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই স্পষ্ট। তিনি কাউকেই ছাড় দেন না। আপরাধী সরকারি দল হোক, আর যে দলই হোক, যে মতের লোক হোক, যে পর্যায়ের লোক হোক, কাউকেই তিনি ছাড় দেন না। আপনারা ইতিমধ্যে সেটা লক্ষ্য করেছেন। সিলেটের ঘটনায় আমি জোর গলায় বলতে পারি, যে অপরাধ করেছে, তাকে আমরা অবশ্যই আইনের হাতে তুলে দেব। বিচারের সম্মুখীন তাকে হতেই হবে।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি শ্যামল সরকার। সংগঠনের সেক্রেটারি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর