,

কুয়েট ছাত্রলীগ সভাপতিসহ ৪০ জনের বিরুদ্ধে জিডি

 

নিজস্ব প্রতিবেদক : শনিবার রাতের সংঘর্ষের ঘটনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রলীগের সভাপতিসহ ৩০/৪০ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।হামলায় আহত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র ও কুয়েট ছাত্রলীগের সহসম্পাদক মুন্সী আশিকুজ্জামান কমল মঙ্গলবার দুপুরে স্থানীয় খানজাহান আলী থানায় এ ডায়েরি করেন।

image-801

ডায়েরিতে অভিযুক্তরা হলেন- কুয়েট ছাত্রলীগের সভাপতি সাফায়েত হোসেন নয়ন, বঙ্গবন্ধু হল ছাত্রলীগ শাখার সভাপতি সোহানুর রহমান, সাধারণ সম্পাদক দীপংকর দাস, সহসভাপতি মাহমুদুল হাসান সজিব ও সহসভাপতি আদিশ চাকমাসহ অন্যান্যরা।

সাধারণ ডায়েরিতে কমল জানান, ২ অক্টোবর রবিবার রাতে সেসহ হলের অন্যান্য ছাত্ররা নবগঠিত হল কমিটি আয়োজিত অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে কথা বলে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় উল্লিখিতরাসহ আরও ৩০-৪০ জন তাদের বাঁধা দেয়ার চেষ্টা করেন। অন্যান্য ছাত্রদের তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তারা হামলা চালান।

যদিও ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করে কুয়েট শাখা ছাত্রলীগ সভাপতি সাফায়েত হোসেন নয়ন বলেন, বহিরাগতরাই তাদের ওপর অতর্কিত গুলি বর্ষণ করে। অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যান।

খানজাহান আলী থানার ওসি আশরাফ হোসেন জানান, কমল কুয়েট ছাত্রলীগের সভাপতিসহ আরও চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে অভিযুক্ত করে সাধারণ ডায়েরি করেছেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, কুয়েট ছাত্রলীগের হল কমিটি গঠন নিয়ে বঞ্চিত নেতা-কর্মীদের সঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যদের মধ্যে মতবিরোধ চলছিল। রবিবার রাতে বঞ্চিত নেতা-কর্মীরা হলের পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সবার মতামতের ভিত্তিতে করার জন্য সভাপতির কাছে গেলে সভাপতি সাফায়েত হোসেন নয়ন তাদের ওপর ক্ষিপ্ত হন।

এ সময় বঞ্চিত নেতা-কর্মীরা ফজলুল হক হল ও বঙ্গবন্ধু হলের সামনে জড়ো হলে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা তাদের ওপর হামলা চালান। যেখানে বহিরাগতরা অংশ নেন। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গার্ড, ডাইনিং বয়সহ ১০ জন আহত হন।

এ ঘটনার প্রতিবাদে সোমবার সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষা ও ক্লাস বর্জন করে হামলার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর