,

চাঁপাইয়ে জামায়াত-বিএনপির সহস্রাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

 

নিজস্ব প্রতিবেদক :চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের হাত ধরে হেফাজত ও জামায়াতের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়।

chapai_52922

একই অনুষ্ঠানে সদর উপজেলার ৪টি ইউনিয়ন (চর অনুপনগর, শাজাহানপুর, আলাতুলি, সুন্দরপুর ইউনিয়ন) ও পৌর বিএনপির তিনশতাধিক নেতাকর্মীও আওয়ামী লীগে যোগদান করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল মাহমুদ খান খান্নার সভাপতিত্বে যোগদান সভায় প্রধান অতিথি ছিলেন এমপি আব্দুল ওদুদ।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল ওদুদ বলেন, কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে অন্য দল ছেড়ে আওয়ামী লীগে যোগদান করে তবে তাঁকে দলে স্বাগত জানানো হবে। আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে। দলে পুরানো আর নতুন আওয়ামী লীগ বলে বিভেদের কোনো সূযোগ নেই। তিনি আরো বলেন, হত্যা, মানুষ পোড়ানোর মত অপরাধীদের দলে নেয়া হবে না।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, যোগদানকারী জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা জুলমাত আলী, যোগদানকারী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা সোহরাব আলী, যোগদানকারী বিএনপির সাবেক পৌর সাধারণ সম্পাদক মসিদুল হক মাসুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে