,

মৃত্যুর ৩০০ বছর পর হঠাৎ চোখ মেলল মমি!

 

অনলাইন ডেস্ক: ৩০০ বছর আগে নিজের বাবার হাতে নিহত হওয়া গুয়েদেলাহারা ক্যাথিড্রাল-এ রক্ষিত সেন্ট ইনোসেন্সিয়ার দেহটি হঠাৎ চোখ খুলে তাকিয়েছে। ইনেসেন্সিয়া নামের সেই ৩০০ বছর আগেকার কিশোরীটি সেন্টহুড-প্রাপ্ত। সেন্ট ইনোসেন্সিয়া নামেই তাকে মানুষ চেনে, তার দেহ দেখতে ভিড় করে গুয়াদালাহারা ক্যাথিড্রাল-এ।

6-1

সম্প্রতি এক আশ্চর্য ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এসেছে এই গির্জা এবং সেন্ট ইনোসেন্সিয়ার মরদেহ। এক পর্যটক সেখানে ভিডিও তুলছিলেন। মোম দ্বারা সংরক্ষিত ইনোসেন্সিয়ার দেহকে যখন শ্যুট করছেলেন তিনি, তখন হঠাৎই মৃতদেহটি চোখ মেলে তাকায়। সেই আশ্চর্য দৃশ্য ভিডিও-বন্দিও হয়ে যায়। ভিডিওটি ইউটিউবে পোস্ট হলে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে পড়ে। ‘প্যারানর্মাল’ কাণ্ড হিসেবে দ্রুত পরিচিতি পায় এই ঘটনা।

কিন্তু, সত্যিই কি সেন্ট ইনোসেন্সিয়া তিনশো বছর পরে চোখ খুলে তাকিয়েছেন? ঘটনার যুক্তিসম্মত ব্যাখ্যা দিতে এগিয়ে এসেছেন অনেকেই। বেশিরভাগ মানুষেরই প্রশ্ন— ভিডিও তোলাকালীনই কেন ইনোসেন্সিয়া চোখ মেললেন? আগে তো কখনও মেলেননি! পাশাপাশি প্যারানর্মালবাদীদের বক্তব্য— শয়তান কি দেহটির দখল নিয়েছে?

তবে, অনেকেই বলছেন, খুব কমদামি ক্যামেরায় তোলা এই ভিডিও বেশ নিম্নমানের, এতে আলোর অভাবও রয়েছে। চোখ মেলার দৃশ্যটি ক্যামার দোষে ঘটে যাওয়া দুর্ঘটনা হওয়াই স্বাভাবিক।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের