,

কাশ্মীরে ১৭ সেনার মৃত্যুতে শাহরুখের সমবেদনা

shahrukh20160918174105আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলে জম্মু ও কাশ্মীরের উরি শহরের একটি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৭ সেনা নিহত হয়েছেন। পাল্টা আক্রমণে নিহত হয়েছে ৪ জঙ্গিও।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার (১৮ সেপ্টেম্বর) ভোরের দিকে সেনাঘাঁটিতে হামলা চালানো হয়। এমন বর্বর হামলার ঘটনায় সমবেদনা জানিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।

দুঃখ প্রকাশ করে শাহরুখ আজ রোববার দুপুরে তার ফ্যানপেজে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘হঠাৎ শুনলাম কিছু কাপুরুষ কাশ্মীরের উরি শহরে আক্রমণ চালিয়েছে। সেখানে নিহত সৈনিক ও তাদের পরিবারের প্রতি প্রার্থনা ও সমবেদনা জানাচ্ছি। এবং আশা করছি হামলাকারীরা খুব শিগগির এর শাস্তি পাবে।’

প্রসঙ্গত, গেল কয়েক বছরে ভারতীয় সেনাবাহিনীর উপর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা। উরির যে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সেটির অবস্থান রাজধানী শ্রীনগর থেকে ১০০ কিলোমিটার দূরে। বর্তমানে ঘাঁটিতে সাঁড়াশি অভিযান চলছে।

এদিকে শাহরুখ ব্যস্ত আছেন তার নতুন দুই ছবির কাজ নিয়ে। তার একটি হচ্ছে আলিয়া ভাটের বিপরীতে ‘ডিয়ার জিন্দেগী’। অন্যটি গডফাদার বিষয়ক গল্পের ছবি ‘রইস’। এছাড়াও আরো একটি ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন আনুশকা শর্মার বিপরীতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে