বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতকে গোল বন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেয়েরা

bd_womanস্পোর্টস ডেস্ক : আরও একটি বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে টানা পাঁচ ম্যাচের জয়ে ১৫ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে বাছাই পর্ব শেষ করল স্বাগতিকরা।

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ‘সি’ গ্রুপের বাছাই পর্বে তারা সংযুক্ত আরব আমিরাতকে ৪-০ ব্যবধানে হারিয়েছে।

ইরানকে হারিয়ে বাছাই পর্ব শুরু করে বাংলাদেশ। এরপর সিঙ্গাপুর, তাজিকিস্তান ও চাইনিজ তাইপেকে হারিয়েছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

প্রতিপক্ষের জালে ২৬ গোল করা বাংলাদেশ পাঁচ ম্যাচে মাত্র দুটি গোল খেয়েছে, তাইপের বিপক্ষে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার তিন মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মার্জিয়ার মাপা কর্নার থেকে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন কৃষ্ণা।

প্রথমার্ধে স্পষ্ট ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। ৩৬ মিনিটে বক্সের মধ্যে সালমা মোহাম্মদ টাইগার অধিনায়ক কৃষ্ণাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন শামসুন্নাহার। এদিন বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় প্রমীলা টাইগাররা তাদের স্বাভাবিক খেলা খেলতে পারছিলেন না।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ৫১ মিনিটে সানজিদার কর্নার ধরে জোরালো শটে জালে জড়ান কৃষ্ণা। গ্রুপ পর্বে এ নিয়ে ৮ গোল করলেন অধিনায়ক।

আগের চার ম্যাচে দুটিতে হারা আরব আমিরাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সফল হয়নি। শিউলি-নার্গিস-মাসুরার রক্ষণ দেয়াল তারা টপকাতে পারেননি।

এরই মধ্যে ৫৬ মিনিটে ব্যবধান মারিয়া মান্ডার বাড়ানো বলে মাটি কামড়ানো শটে স্কোরলাইন ৩-০ করেন অনুচিং মোগিনী। গ্রুপ পবে এটি অনুচিংয়ের পঞ্চম গোল।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে মনিকার ক্রসে বদলি নামা তহুরার নিচু হয়ে নেয়া হেড ঠিকানা খুঁজে পেলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

শেষ পর্যন্ত আর গোল না হলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

এই গ্রুপ থেকে ইতিমধ্যে লাল-সবুজরা ইরান, সিঙ্গাপুর, কিরগিজস্তান ও চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারিয়ে অাগামী বছর অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে।

দিনের দ্বিতীয় ম্যাচে বিকালে ইরান ও চাইনিজ তাইপে মুখোমুখি হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত