,

এবার তাসকিন-সানির পরীক্ষা ব্রিসবেনে

taskin-sani-bg20160905053655বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ তাসকিন আহমেদ ও আরাফাত সানি এবার অ্যাকশন পরীক্ষা দিতে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে যাচ্ছেন। সোমবার রাতে তারা ঢাকা ত্যাগ করবেন জাতীয় দলের এই দুই বোলার।

আগামী বৃহস্পতিবার ব্রিসবেনের একটি ল্যাবে তাসকিন ও সানির বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার কথা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্দিকা হাতুরুসিংহে বলেন, ‘আমি খুবই আশাবাদী। আমি আশাবাদী বলেই তারা ৮ তারিখে পরীক্ষা দেবে। দুজনই যে ভালো করবে, সে ব্যাপারে আমি ইতিবাচক আছি।’ পরীক্ষার সময় বাংলাদেশের এই বোলাদের পাশে থাকার কথা আছে তাঁর।

উল্লেখ্য, গত ৯ মার্চ ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে স্পিনার আরাফাত সানি ও পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন সন্দেহজনক দাবি করেন ম্যাচ কর্মকর্তারা। তাদের রিপোর্টের পর ১২ মার্চ সানি ও ১৫ মার্চ তাসকিন চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে অ্যাকশনের পরীক্ষা দেন। ১৯ মার্চ বিকেলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সানি ও তাসকিনকে সব ধরনের বোলিং থেকে নিষিদ্ধ করে।

আইসিসি বলেছে, চেন্নাইয়ে অনুষ্ঠিত পরীক্ষায় আরাফাত সানির প্রায় সব ডেলিভারি বৈধ সীমার ওপরে বলে দেখা গেছে। তাসকিনের ক্ষেত্রে কিছু কিছু ডেলিভারি অবৈধ বলে জানিয়েছে আইসিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে