,

‘কার্টলি অ্যামব্রোস’ খুঁজবেন ওয়ালশ

 

স্পোর্টস ডেস্ক : টেস্ট ইতিহাসে ৫০০ উইকেট নেওয়া প্রথম বোলার কোর্টনি ওয়ালশ প্রথমবার আন্তর্জাতিক কোনো দলকে কোচিং করাতে যাচ্ছেন। বাংলাদেশে কোচিংয়ে অভিষেক হলেও নিজেকে কোচ হিসেবে পরিচয় দিতে চান না ওয়ালশ। পরামর্শক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ক্যারিবিয়ান এ তারকা।

Walesh1472995714

শনিবার ঢাকায় এসে রোববার গণমাধ্যমের মুখোমুখি হন ওয়ালশ। বাংলাদেশে দ্বিতীয় ‘কার্টলি অ্যামব্রোস’ খোঁজার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানিয়েছেন প্রাক্তন এ পেসার। তিনি বলেন, ‘আমি নিজেকে কোচের থেকেও বেশি পরামর্শক হিসেবে মূল্যায়ন করতে পছন্দ করি। জ্যামাইকা অথবা ওয়েস্ট ইন্ডিজ, গ্লুচেস্টারে আমি সে পদেই ছিলাম। আমার সব সময় লক্ষ্য থাকে তরুণ ও মেধাবী পেসার খুঁজে বের করা। কার্টলি অ্যামব্রোস তাঁদেরই একজন। এ কারণে আমি বাংলাদেশে দ্বিতীয় ‘কার্টলি অ্যামব্রোস’ খুঁজে বের করতে চাই।’

‘অ্যামব্রোস যখন আমাদের দলে এসেছিল তখন সে আমার উপর নির্ভরশীল ছিল। আমরা দুইজন বিশ্বের সেরা অ্যাটাক তৈরী করি। আমি যদি সেই রোমাঞ্চটা বাংলাদেশের পেসারদের দিতে পারি তাহলে আমি খুশি হব। কোচ হিসেবে কাজ করার পাশাপাশি তাদের পিতা, পরামর্শক হিসেবে আমি কাজ করব। অনেক সময় কোচ অনেক কিছু করতে পারে না। খেলোয়াড় সেটা করতে পারে।

আমার মনে আছে ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিং ও জোয়েল গার্নার আমাকে কতোটা সহায়তা করেছে। আশা করছি সেই সব জিনিসগুলো আমি বাংলাদেশের পেসারদের জানিয়ে দিব।’- বলেছেন ওয়ালশ।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নির্বাচক পদে দায়িত্ব পালন করছিলেন ওয়ালশ। এখন বাংলাদেশের পেসারদের দায়িত্ব নিয়েছেন। ২০১৯ সাল পর্যন্ত টাইগার পেসারদের নিয়ে কাজ করবেন তিনি।

বাংলাদেশের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত টেস্টে ৫১৯ ও ওয়ানডেতে ২২৭ উইকেট নেওয়া ওয়ালশ, ‘আমি সব সময় আন্তর্জাতিক একটি দলের সঙ্গে যুক্ত হতে চেয়েছি। বাংলাদেশের প্রস্তাব পাওয়ার পর আমি দ্বিতীয়বার ভাবিনি। নিজাম (বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন) যখন আমাকে বলল আমি তাদের প্রথম পছন্দ তখন আমার আরও ভালো লেগেছে। এখানে যুক্ত হয়ে আমার ভালো লাগছে। আশা করছি বাংলাদেশের ক্রিকেটের উন্নতিতে কিছুটা অবদান আমি রাখতে পারব।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে