,

ঢাকার যেসব স্থানে বসছে কুরবানির পশুর হাট

imageনিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় এবার কোরবানির পশুর হাট বসছে ২৩টি। এগুলোর মধ্যে ঢাকা দক্ষিণে হাট থাকছে ১৪টি এবং ঢাকা উত্তরে ৯টি। হাটগুলোর ব্যাপারে টেন্ডার প্রক্রিয়াও প্রায় সম্পন্ন করে ফেলেছে দুই সিটি করপোরেশন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হাটগুলোর মধ্যে রয়েছে: উত্তরা ১৫ ও ১৬ নম্বর সেক্টরের মধ্যবর্তী সেতুসংলগ্ন খালি জায়গা, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, মিরপুর সেকশন-৬, ওয়ার্ড-৬ ইস্টার্ন হাউজিংয়ে খালি জায়গা, ভাষানটেক বেনারশি পল্লী মাঠ সংলগ্ন খালি জায়গা, বাড্ডা, আশিয়ান সিটি হাউজিং ও ভাটারা। এ ছাড়া গাবতলীতে রয়েছে একটি স্থায়ী হাট।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) হাটগুলোর মধ্যে রয়েছে: ঝিগাতলা হাজারীবাগ মাঠ, লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠ, খিলগাঁওয়ের মেরাদিয়া হাট, ধোলাইখালের সাদেক হোসেন খোকা খেলার মাঠ, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ, ধুপখোলার ইস্টএন্ড ক্লাব মাঠ, গোপীবাগ বালুর মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, লালবাগের মরহুম হাজি দেলোয়ার হোসেন খেলার মাঠ, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধ সংলগ্ন জায়গা, যাত্রাবাড়ী কাঁচাবাজারের ভেতর, কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা এবং শ্যামপুর বালুর মাঠ ও দনিয়া। এ ছাড়া রয়েছে সারুলিয়ায় একটি স্থায়ী হাট।

ডিএসসিসির এস্টেট বিভাগ জানিয়েছে, গোপীবাগ-কমলাপুর এবং কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন হাট এ বছর প্রথম দফার টেন্ডারে সর্বোচ্চ দরদাতা হয়েছিলেন ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক সাঈদ। কিন্তু আইন অনুযায়ী কোনও কাউন্সিলর এ ধরনের টেন্ডারের যোগ্য না হওয়ায় তার ইজারা বাতিল করে অন্য একজনকে দেওয়া হয়েছে।

ডিএসসিসির হাটগুলোর মধ্যে কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গা এবং যাত্রাবাড়ী কাচাবাজারের ভেতর এবারই প্রথম অস্থায়ী হাট বসছে। গত বছর পর্যন্ত শ্যামপুর ও দনিয়ার হাট দু’টি ইজারা দিত ঢাকা জেলা প্রশাসন। সম্প্রতি এলাকা দু’টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে চলে আসায় এবার সিটি করপোরেশনই হাট দুটি ইজারা দিচ্ছে।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে