,

৬২ জেলে দেশে ফিরে এসেছে

টটটটটটটটটবঙ্গোপসাগরে নিখোঁজ উদ্ধারকৃত বাংলাদেশি ৬২ জেলে ও ২টি ফিশিং ট্রলার আল্লাহর দান এবং ফরহাদ-কে ভারতের জলসীমা থেকে নিরাপদভাবে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যয় ও কপোতাক্ষ। প্রায় ২১ ঘন্টা চলার পর বৃহস্পতিবার বিকাল ৩ টায় উদ্ধারকৃত জেলে এবং বোট ২টিকে সুন্দরবনের হিরণ পয়েন্টের উপকুলে বাংলাদেশ কোস্টগার্ড এর নিকট হস্তান্তর করা হয়। এর আগে উদ্ধারকৃত জেলে ও বোটসমূহকে ভারতীয় সমুদ্রসীমায় সে দেশের কোস্টগার্ড জাহাজ রাজকিরণ, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যয় এর নিকট হস্তান্তর করে। এছাড়া আরও ২টি ফিশিং ট্রলার মা গঙ্গা ও নাঈম ৪ জন জেলেসহ মেরামতের জন্য বর্তমানে ভারতে অবস্থান করছে। প্রয়োজনীয় মেরামত শেষে উক্ত ট্রলার ২টিকে শীঘ্রই বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হবে।
আইএসপিআরের এক বার্তায় জানানো হয়, উদ্ধারকৃত ফিশিং ট্রলার আল্লাহর দান এ থাকা ১৫ জন জেলের অধিকাংশের বাড়ী কক্সবাজারের কুতুবদিয়া। ট্রলারটির মালিক সিরাজ সওদাগর। এছাড়া ফিশিং ট্রলার ফরহাদে থাকা ১৬ জন জেলের বেশীর ভাগ সদস্যের বাড়ী কক্সবাজার এবং লক্ষীপুর। এর মালিক কাইয়ুম সওদাগর। ট্রলার নাহিনে ছিল ১৮জন জেলে। এর মালিক আলহ¡াজ সাবের কোম্পানী। ট্রলার মা গঙ্গায় ছিল ১৭ জন জেলে যার মালিক রাধে শ্যাম। বোটসমূহ ১৬ আগস্ট যান্ত্রিক জটিলতার কারণে ঝড়ের কবলে পড়ে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। পরে ভারতীয় জেলেরা তাদের উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করে। বাংলাদেশি জেলেরা এ পর্যন্ত ভারতীয় কোস্টগার্ড ঘাঁটি ফ্রাজেরগঞ্জে অবস্থান করছিল। সেখানে জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং বোটসমূহকে বাংলাদেশে ফিরিয়ে আনার উপযোগী করতে প্রয়োজনীয় মেরামতসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।
উল্লেখ্য, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার সাগরে মাছ ধরতে যাওয়া বেশ কিছু বাংলাদেশি ফিশিং ট্রলার ঝড়ের কবলে পড়ে এবং শতাধিক জেলে নিখোঁজ হয়। ঘটনার পরপরই যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ নৌবাহিনীর ৫টি জাহাজ ও টহল বিমান, বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ও হাইস্পীড বোট এবং ভারতীয় কোস্টগার্ড জাহাজ ও টহল বিমান। বাংলাদেশ ও ভারতের সমন্বিত এই অভিযানের ফলেই ফিশিং ট্রলারসহ জেলেদের জীবিত উদ্ধার এবং নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।
এর আগে গত ১৩ আগস্ট বঙ্গোপসাগরে নিখোঁজ দুটি ভারতীয় ফিশিং ট্রলার ও বেশ কিছু ভারতীয় জেলেকে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযানের মাধ্যমে উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে