,

মার চেয়ে মাসীর দরদ বেশি: নাসিম

 

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়ার কথা শুনে মনে হয়েছে যেন মার চেয়ে মাসীর দরদ বেশি। বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্বেগ প্রসঙ্গে একথা বলেন তিনি।বৃহস্পতিবার কমলাপুরে বিআরটিসি বাস ডিপোতে বিআরটিসি শ্রমিক কর্মচারী শ্রমিকলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও মিলাদ মাহফিলে বক্তব্য দেন নাসিম।

1458913973_6073

তিনি বলেন, খালেদা জিয়ার রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধীতাই প্রমাণ করে তিনি দেশের উন্নয়ন চান না। খালেদা জিয়া সব সময় ভারতবিরোধী কথা বলে আসছেন। পার্বত্য শান্তিচুক্তির সময় তিনি বলেছিলেন এই চুক্তি হলে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে। আজ এক যুগ পার হতে চলল, কিন্ত ওই অঞ্চল বাংলাদেশ দেশ থেকে বিচ্ছিন্ন হয়নি।

নাসিম বলেন, ‘ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়া এক মেগাওয়াটও নতুন বিদ্যুৎ উৎপাদন করতে পারেননি। বরং ২০০১ সালে আমরা ক্ষমতা ছাড়ার আগে যত বিদ্যুৎ উৎপাদন হতো, খালেদা জিয়া তা আরও কমিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। তিন বছর ধরে বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে এই কেন্দ্রের কাজ শুরু হয়েছে।

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ভারতীয় প্রতিষ্ঠান এনটিপিসির সঙ্গে চুক্তি করেছে সরকার। বামপন্থি ও পরিবেশবাদী বিভিন্ন সংগঠন এই কেন্দ্র বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। তাদের দাবি, এই কেন্দ্র হলে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হবে।

বুধবার খালেদা জিয়াও সংবাদ সম্মেলন করে একই ধরনের বক্তব্য দিয়ে এই কেন্দ্র বাতিলের দাবি জানান। তার দাবি, কেবল পরিবেশগত দিক থেকে নয়, আর্থিক দিক থেকেও এই কেন্দ্র লাভজনক হবে না। কিন্তু সরকার সব বুঝেও ভারতের স্বার্থে এই প্রকল্প হাতে নিয়েছে। এই বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতে ২০ দলীয় জোট ও দেশবাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে