,

চীনের সাথে ৬ বিলিয়ন ডলারের চুক্তি অচিরেই

 
নিজস্ব প্রতিবেদক : শিগগির চীনের সাথে ছয় বিলিয়ন ডলারের চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফর করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তখনই দুই দেশ এ সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করবে বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ছয়টি বড় প্রজেক্টে সরকার ৬.০৭ বিলিয়ন ডলার চেয়ে এরিমধ্যে চীনা সরকারকে চুক্তির কাগজপত্র পাঠিয়েছে।

china_48241

এ ছয়টি প্রজেক্ট হলো সীতাকুণ্ডু থেকে চট্টগ্রাম ও কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ এক্সপ্রেসওয়ে নির্মাণ, উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য বড়পুকুরিয়া কয়লা খনির সম্প্রসারণ ও আধুনিকীকরণ, আখাউড়া থেকে সিলেট পর্যন্ত মধ্য-গেজ রেল ট্র্যাককে ডুয়াল গেজে রূপান্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ জোনের প্রি-পেইমেন্ট মিটিং প্রজেক্ট, মংলা বন্দরের আধুনিকায়ন ও সুযোগ সুবিধা বাড়ানো।

চীনের রাষ্ট্রায়ত্ত একটি কোম্পানি এর মধ্যে মংলা বন্দর আধুনিকায়ন সংক্রান্ত প্রজেক্টে অর্থায়ন করতে সম্মত হয়েছে। মংলা বন্দর কর্তৃপক্ষ এবং চীনা ন্যাশনাল কমপ্লিট ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন গত বছরে এ বিষয়ে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তা বলছেন, একটি সীমিত দরপত্রের মাধ্যমে এ প্রজেক্টে অর্থায়নের ব্যাপারে চীন এর মধ্যে সবুজ সংকেত দিয়েছে। বাংলাদেশ দরপত্রের বিষয়টি প্রক্রিয়াকরণের বিষয়ে সম্মত হয়েছে। সম্প্রতি এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমিটিও এতে সম্মতি দিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে