,

‘ঐক্যবোধ-ধর্মনিরপেক্ষতা দেশের মানুষের ধর্ম’

 

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই বাংলাদেশ। ঐক্যবোধ আর ধর্মনিরপেক্ষতা এ দেশের মানুষের ধর্ম। সমাজে বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তা জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে কাজে লাগানোর জন্য দেশের সব ধর্মাবলম্বীদের প্রতি আমি আহ্বান জানাই।’

hamid_48222

বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীদের অন‌্যতম উৎসব জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তি এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রপতি সব হিন্দু ধর্মাবলম্বীকে শ্রীকৃষ্ণের জন্মতিথির শুভেচ্ছা জানান।

আবদুল হামিদ বলেন, সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল সাধনা। যেখানে অন্যায় অবিচার দেখেছেন, সেখানেই শ্রীকৃষ্ণ আপন মহিমায় আবির্ভূত হয়েছেন।

তিনি আরও বলেন, ‘তিনি সর্বদা মানবতার মুক্তির পথ খুঁজেছেন। সৃষ্টিকর্তার বন্দনা ও আরাধনার মাধ্যমে মানুষে মানুষে সম্প্রীতির আবহ সৃজনে তার আদর্শ সমভাবে প্রযোজ্য।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান, প্রধান বিচারপতি এসকে সিনহা, রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, আইএলওর বাংলাদেশ প্রতিনিধি শ্রী নিবাসন রেড্ডি, সিপিডির সন্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, গায়ক সুবীর নন্দী, বিশিষ্ট চিকিৎসক সামন্ত লাল সেন ও অরূপ রতন চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে