,

ধর্মীয় সম্প্রীতি জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

presidentনিউজ ডেস্ক : দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের জন্য বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করতে সকল ধর্মের লোকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার এক সংবর্ধনায় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী পালন উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি এ সংবর্ধনার আয়োজন করেন।

এ সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। একতা ও ধর্মনিরপেক্ষতার প্রতি দেশের মানুষের দৃঢ় আস্থা রয়েছে।

তিনি বলেন, দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের জন্যে বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব সম্পর্কের মিলিত প্রচেষ্টা রয়েছে।

শ্রীকৃষ্ণের প্রধান আদর্শ ছিল সমাজে মানুষের মধ্যে সংঘাত অবসানে সত্যিকার ভালোবাসা ও সম্প্রীতি গড়ে তোলা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, শ্রীকৃষ্ণ জীবনব্যাপী মানবতার বন্ধন মুক্তির পথ খুঁজেছেন।

প্রধান বিচারপতি এসকে সিনহা, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, সিপিডির বিশিষ্ট ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, গায়ক সুবীর নন্দী, বিশিষ্ট চিকিৎসক সামন্ত লাল সেন, অরূপ রতন চৌধুরী প্রমুখ এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাশাপাশি হিন্দু ধর্মীয় ব্যক্তিত্ব, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পেশার ব্যক্তিরা সংবর্ধনায় অংশ নেন।

রাষ্ট্রপতি বঙ্গভবনে অতিথিদের স্বাগত জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে