,

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মুহিতুল ইসলাম আর নেই

825153459নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বাদী এএফএম মুহিতুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

৬৩ বছর বয়সী মুহিতুল ইসলামের দুটো কিডনিই সম্পূর্ণ বিকল ছিল। এছাড়াও তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। গত ১০ আগস্ট থেকে বিএসএমএমইউতে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

জানা গেছে, কিছুদিন আগে মুহিতুল ইসলাম কিডনির সমস্যা নিয়ে বিএসএমএমইউর নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের অধীনে ভর্তি হন। পরবর্তীতে তাকে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার উন্নতি হলে কেবিনে নেয়া হয়। ফের অবস্থার অবনতি হলে গত ২৬ জুলাই পুনরায় আইসিইউতে নেয়া হয় এবং শেষ মুহূর্ত পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে