,

মালিকদের বৈঠকেও সিদ্ধান্ত হয়নি, চলছে ধর্মঘট

1461379994নিজস্ব প্রতিবেদক: নৌযান শ্রমিকদের ধর্মঘট নিয়ে লঞ্চ মালিকদের সঙ্গে সরকারের প্রতিনিধিদের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ফলে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে চলা ধর্মঘট এখনো অব্যাহত রয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শ্রমি পরিদপ্তরে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় সাড়ে তিন ঘন্টার বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। এর আগে গত বুধবার রাতে শ্রমিকদের সঙ্গে বৈঠকও কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হয়।

অবশ্য আজকের বৈঠকের পর সরকারের প্রতিনিধিদলের এক সদস্য বলেছেন, ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত না হলেও দুটি বৈঠকেই এ ব্যাপারে অগ্রগতি হয়েছে। শ্রম পরিদপ্তরের পরিচালক এফ এম আশরাফুজ্জামান বৈঠকের পর সাংবাদিকদের বলেন, দ্রুতই সমস্যার সমাধান হবে। তিনি বলেন, মালিক-শ্রমিকদের সঙ্গে আবারও বৈঠক হবে।

এদিকে মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, নৌযান চলাচল স্বাভাবিক আছে। গতকাল বুধবার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অর্ধশত লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

আজ ধর্মঘটের তৃতীয় দিন। আজও কিছু লঞ্চ ছেড়ে গেছে বলে বৈঠকে মালিকেরা জানিয়েছেন।
নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো শাহ আলম, দাবি নিয়ে শ্রম মন্ত্রণালয়ে তাঁরা বৈঠক করেছেন। কিন্তু সমাধান হয়নি। তাই তাঁদের ধর্মঘট অব্যাহত থাকবে।প্র/আ

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে