,

বিএনপি দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড সমর্থন করে না : ফখরুল

fakhrul-mirzaনিউজ ডেস্ক : রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুন্দরবনের পাশে রামপালে কয়লাভিত্তিক যে তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে, সেটি নিঃসন্দেহে দেশ, জাতি ও পরিবেশের জন্য ক্ষতিকর। তার দল সবসময় দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করে। বিএনপি দেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড সমর্থন করে না।

বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ইস্যুতে বিএনপির অবস্থান স্পষ্ট। বিদ্যুৎ চাহিদা পূরণের আরও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা আছে, কিন্তু সুন্দরবনের ক্ষতি সাধন করে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ আমরা সমর্থন করতে পারি না। বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিকল্প জায়গা আছে, কিন্তু সুন্দরবনের বিকল্প নেই।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র নিয়ে বাম দলের কর্মসূচিতে বিএনপির সমর্থন রয়েছে। এছাড়া সরকারের আচরণের ওপর ভিত্তি করে তার দল পরবর্তী কর্মসূচির ব্যাপারে চিন্তা করবে।

তিনি বলেন, বিষয়টি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছেন। কিন্তু আওয়ামী লীগ তাদের স্বভাবসুলভ বক্তব্যে বিষয়টিকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতির মাজারে ফুল দেন ফখরুল।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে