,

সন্ত্রাসবাদে অর্থায়ন বেড়ে যাওয়ায় দেশের ব্যাংকিং খাত ঝুঁকিতে

bibm1472049864নিউজ ডেস্ক : দেশে মুদ্রাপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন আশঙ্কাজনক হারে বেড়েছে। কিন্তু দেশের ব্যাংকগুলোর সক্ষমতার অভাবে এ বিষয়গুলো পুরোপুরি তদারকির আওতায় আনা যাচ্ছে না। এতে ব্যাংকিং খাত ঝুঁকিতে রয়েছে।

সেমিনারে বক্তারা বলেন, ‘বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত বাংলাদেশের ব্যবসায়ী, বিভিন্ন ব্যাংক ও ব্যাংকারদের দুর্নীতির খবরের বিষয়ে জানতে চায় বিদেশী ব্যাংকগুলো।’

বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ‘চ্যালেঞ্জেস অব করেসপন্ডেন্ট ব্যাংকিং রেগুলেশনশিপ ফর ব্যাংকস অব বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় দেশের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ব্যাংকের নির্বাহী পরিচালক মোহামাদ নওশাদ আলী চৌধুরী।

প্যানেল আলোচনায় অংশ নেন ইস্টার্ন ব্যাংকের ডিএমডি আহমেদ শাহীন, কমার্স ব্যাংক এজি বাংলাদেশের প্রধান নির্বাহী তৌফিক আলী। বিআইবিএম-এর মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় গবেষণাপত্র উপস্থাপন করেন অধ্যাপক শাহ মো. আহসান হাবিব। গবেষণাপত্রটি তৈরি করেন বিআইবিএম-এর সহকারী অধ্যাপক অন্তরা জারীন, তোপায়েল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক কামাল হোসাইন, প্রদীপ পাল, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এটিএম নেসারুল হক।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে