,

স্যার না ডাকায় কারারক্ষীকে ছাত্রলীগ নেতার মারধর!

satroleagueচট্টগ্রাম প্রতিনিধি : এবার কারারক্ষীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল শাখার সভাপতি ও চমেক ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রাশেদুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে।

‘স্যার’ সম্বোধন না করায় বুধবার সকালে দেলোয়ার হোসেন নামের এক কারারক্ষীকে হাসপাতালের তিনতলায় মারধর করেন রাশেদুল ও তার সহযোগীরা। পরে তিনতলা থেকে পাঁচতলার নাক, কান ও গলা বিভাগে নিয়ে গিয়ে ওই কারারক্ষীকে আরেক দফা মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে আলোকচিত্র সাংবাদিক জুয়েল শীলের ওপর রাশেদুলের নেতৃত্বে হামলা হয়েছিল।

চমেক শাখা ছাত্রলীগের প্রত্যক্ষদর্শী এক নেতা নাম প্রকাশ না করে বলেন, ঘটনার সময় দেখি একজন ব্যক্তিকে রাশেদ ও কয়েকজন মিলে মারধর করছে। মারধরের শিকার ওই ব্যক্তির গায়ে ছিল কারারক্ষীর ইউনিফর্ম। এটি দেখে উপস্থিত অন্যদের সঙ্গে কথা বলে জানতে পারি ওই কারারক্ষী এক রোগী নিয়ে চক্ষু বহির্বিভাগে অপেক্ষা করছিলেন। এ সময় কথা বলতে গিয়ে সেখানে উপস্থিত রাশেদুলকে ‘স্যার’ সম্বোধন করেননি ওই কারারক্ষী। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করতে শুরু করে রাশেদুল ও তার সহযোগীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারারক্ষীকে উদ্ধার করে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (উপপরিদর্শক) জহিরুল ইসলাম বলেন, এক কারারক্ষীকে পিটিয়েছে চিকিৎসকরা। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানি না। দুপুরে কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে এ বিষয়ে বৈঠকে বিষয়টি মীমাংসা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে