,

‘রাজধানীতে রাস্তা কাটতে ছয় মাস আগে অনুমতি নিতে হবে’

anisul_hoqueনিউজ ডেস্ক : রাজধানীতে খোঁড়াখুঁড়িতে দুর্ভোগ নিরসনে রাস্তা কাটতে ছয় মাস আগে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।

বুধবার গুলশানে উত্তর সিটি করপোরেশনের নতুন কার্যালয়ে ২৬টি সংস্থার প্রধানদের নিয়ে আয়োজিত সমন্বয় সভায় একথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, রাস্তা খোঁড়ার ক্ষেত্রে সব সংস্থার মধ্যে সমন্বয় না থাকলে জনগণের দুর্ভোগ বাড়বে। আর তা হলে সংস্থাগুলোর সঙ্গে সিটি করপোরেশনের বনিবনা হবে না। আগামী ২-৩ বছরে আমরা ৪৯৭ কিলোমিটার সড়ক মেরামত করব। আর ওয়াসা দেড় হাজার কিলোমিটার সড়ক কেটে তাদের পাইপলাইন বসাবে। এ কাজে যেন নাগরিক দুর্ভোগ না হয় সেজন্য সমন্বয় খুব দরকার।

উন্নয়ন কাজে সমন্বয়হীনতা ঢাকা শহরে সবচেয়ে বড় সমস্যা মন্তব্য করে তিনি বলেন, সমন্বিত উন্নয়ন কাজ না করলে আপনাদের সঙ্গে আমাদের বনিবনা হবে না। সেটা কারো জন্যই ভালো না।

সভায় রাজউক, গণপূর্ত অধিদপ্তর, পুলিশ, বিআরটিএসহ ২৬টি সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে