,

ইমামের খাটের নিচে গর্তে মিলল পুরোহিতের শিশু!

pollob-uddhar-bunker_23165_0নিউজ ডেস্ক : অবশেষে সিরাজগঞ্জের রায়গঞ্জে অপহৃত হওয়ার ৪দিন পর তিন বছরের শিশুকে মাটির গর্ত থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকালে উপজেলার ব্রহ্মগাছা বাজার জামে মসজিদ সংলগ্ন ইমাম রবিউল ইসলামের বিশ্রামখানার খাটের নিচে মাটির গর্ত থেকে তাকে উদ্ধার করা হয়।

খাটের নিচে আলোচিত মাটির গর্তএলাকাবাসী জানান, ওই মসজিদের জনৈক খাদেম শিশুটির কান্নার আওয়াজ পান। বিশ্রামখানা তালাবদ্ধ থাকায় তিনি ব্রহ্মগাছা ইউপি চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটনকে খবর দেন। চেয়ারম্যন বিষয়টির সত্যতা নিশ্চিত হয়ে রায়গঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার ওসি মাহবুবুল আলম, পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইমামের শয়ন কক্ষের তালা ভেঙে ভেতরে ঢোকেন।

পুলিশ, ইউপি সদস্য আবদুর রাজ্জাক ও স্থানীয় জনগণের সহযোগীতায় ওই কক্ষের খাটিয়ার নিচে তৈরিকৃত মাটির গর্ত (বাঙ্কার অনুরূপ) খুঁড়ে শিশুটিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারকৃত শিশু পল্লবকে চিকিৎসার জন্য রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তার চিকিৎসায় দায়িত্বরত ডা. জাকারিয়ার জানান, শিশুটি এখন আশংকামুক্ত।

উল্লেখ্য, পুরোহিত পরিবারের একমাত্র শিশু সন্তান পল্লব চক্রবর্তী গত ২১ আগস্ট সকালে অপহৃত হয়। পুলিশ ঘটনার পরদিন সকালে জিজ্ঞাসাবাদের জন্য ইমাম রবিউল ইসলামকে আটক করে। জিজ্ঞাসাবাদে ওই ইমামের কথাবার্তায় অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে