,

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাত সকাল ৮টায়

 

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ সকাল ৮টায় এবং আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররম মসজিদে সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। বুধবার ধর্ম মন্ত্রণালয়ে ধর্মসচিব মো. আব্দুল জলিলের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় জানানো হয়, জাতীয় ঈদগাহে মহিলাদের ঈদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিবিদের স্ত্রীদের নামাজ আদায়ের জন্যও আলাদা জায়গা সংরক্ষিত থাকবে।

eidulajhajaamat_48129

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেতার ও টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।

এক্ষেত্রে অন্যান্য মুসলিম দেশের সাথে সামঞ্জস্য রেখে ধর্মীয় অনুষ্ঠানাদি, রীতি ও রেওয়াজকে গুরুত্ব দিয়ে নতুন ধারার অনুষ্ঠান তৈরি করার অনুরোধ জানানো হয়েছে। সভায় সংবাদপত্রগুলোতে বিশেষ সংখ্যা প্রকাশ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রীতি ফুটবল খেলার ব্যবস্থা করবে এবং বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের জন্য ঈদ পুণর্মিলনীর আয়োজন করবে।

কোরবানি পরবর্তী পশুর রক্ত ও অন্যান্য বর্জ্য পদার্থ দ্রুত সরিয়ে ফেলার জন্য ঢাকা সিটি কর্পোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তথ্য বিবরনীতে উল্লেখ করা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও এর নিয়ন্ত্রাণাধীন শাখা জাদুঘরসমূহ গতবছরের ন্যায় এবারও বিশেষ ব্যবস্থাপনায় ঈদের দিন ও পরবর্তী দু’দিন খোলা থাকবে।

এ সময় শিশু-কিশোর, প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা বিনা টিকিটে জাতীয় জাদুঘর পরিদর্শন করতে পারবে।

এছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনা টিকিটে শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা থাকবে।

জাদুঘরে আগত শিশু-কিশোর, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হবে বলে সভায় জানানো হয়।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে