,

হাসনাতের জামিন আবেদন নামঞ্জুর

hasnatনিউজ ডেস্ক : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাকাণ্ডের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এ আবেদন নামঞ্জুর করা হয়। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান শুননি শেষে এ আদেশ দেন।

এর আগে, সোমবার দুই দফা রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এসময় তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। জামিন শুনানী আগামী ২৪ আগস্ট করতে চাইলে আদালত তা মঞ্জুর করেন। ২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশান এলাকা থেকে হাসনাত করিমকে গ্রেফতার করে পুলিশ। এর পরে ৩ আগস্ট ঢাকা মহানগর হাকিম ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৩ আগস্ট মূল মামলায় আরো ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুই দফা রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় পাঁচ জঙ্গি অভিযানে নিহত হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিমকে নজরে রাখা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে