,

জন কেরির সফরের প্রস্তুতি চলছে: পররাষ্ট্রমন্ত্রী

mahmud_114078কূটনৈতিক প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি কেরি ২৯ আগস্ট ঢাকায় আসছেন। তাঁর এই সফরের বিষয়ে এখন প্রস্তুতি চলছে।

আজ বুধবার সকালে রাজধানীর বিস মিলনায়তনে এক সেমিনার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জন কেরির ঢাকা সফরের বিষয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছিল। তাঁর এ সফরে দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এ মুহূর্তে এই সফরের বিষয়ে প্রস্তুতি চলছে।

খসড়া সফরসূচি অনুযায়ী, জন কেরি ২৯ আগস্ট সকালে জেনেভা থেকে ঢাকায় আসবেন। ওই দিনই তাঁর ঢাকা থেকে দিল্লি যাওয়ার কথা। ঢাকায় মার্কিন দূতাবাস জন কেরির সম্ভাব্য সফরসূচির বিষয়টি গত রোববার আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জন কেরির এটি প্রথম ঢাকা সফর হলেও গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের এটি দ্বিতীয় ঢাকা সফর। ২০১২ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের তখনকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দুই দিনের সফরে ঢাকায় আসেন। হিলারি বাংলাদেশ সফর শেষে ভারতে গিয়েছিলেন।

দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, জন কেরি এমন এক সময়ে ঢাকায় আসছেন, যখন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসছে আর বিশ্বজুড়ে সন্ত্রাস ও জঙ্গিবাদী হামলা বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশ ও জোটের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে ওবামা প্রশাসন। এতে কেরির ঢাকা সফরে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়টি গুরুত্ব পাবে। তা ছাড়া গুলশানে জঙ্গি হামলার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের উদ্বেগের পরও তাঁর এই সফরের মধ্য দিয়ে প্রমাণিত হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহ রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে