,

দীপন হত্যা: পুরস্কারঘোষিত ‘জঙ্গি’ সিফাত গ্রেপ্তার

f83নিজস্ব প্রতিবেদক: জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার সন্দেহভাজন সমন্বয়কারী শামীম ওরফে সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) গতকাল মঙ্গলবার রাতে শামীমকে গ্রেপ্তার করে।

গত মে মাসে ডিবি আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন ছয় জঙ্গির ছবি প্রকাশ ও পুরস্কার ঘোষণা করে। ওই ছয়জনের মধ্যে শামীমও ছিলেন। তাঁর সম্পর্কে তথ্য দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

পুলিশের ভাষ্য, সিফাত ছাড়াও সামির, ইমরান—এসব নামে পরিচিত শামীম। দীপন হত্যাকাণ্ডের সার্বিক সমন্বয়কারী ছিলেন সিলেট অঞ্চলের ছেলে শামীম। ওই হত্যায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষকের দায়িত্বও পালন করেন তিনি।

গত বছরের ৩১ অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতির কার্যালয়ের ভেতরে দীপনকে হত্যা করে জঙ্গিরা।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে