,

কেন্দ্রীয় কারাগারে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে: রিয়াজুল হক

 
নিজস্ব প্রতিবেদক : কেরানীগঞ্জে স্থানান্তর হওয়া ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

rizul_47994

মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে কারাগারের কনফারেন্স সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযোগ করেন নতুন চেয়ারম্যান।

এর আগে বেলা ৩টার দিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কারাগার পরিদর্শনে আসেন। তিনি কারাগারের ভেতরের ও বাইরের পরিবেশ ঘুরে ঘুরে দেখেন। এর পর কারাগারের কনফারেন্স সেন্টারে বিকেল সাড়ে ৪টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

কাজী রিয়াজুল হক বলেন, কেন্দ্রীয় কারাগারের বন্দিদের নানা রকম সমস্যা রয়েছে। তারা সময় মতো পানি পান না। তাদের জন্য কারাগারে নামাজের কোনো জায়গা নেই। এখানকার বেশির ভাগ কয়েদি মুসলমান। তাদের নামাজপড়ার অধিকার রয়েছে। তবু কেন এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়নি বলে প্রশ্ন তোলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

তিনি বলেন, বন্দিদের সময় মতো খাবার দেয়া হয় না। এমনকি যে খাবার দেয়া হয় তার মান নিয়েও অনেকটা প্রশ্ন রয়েছে।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, এখানে গ্যাসের সংকট রয়েছে। তবু কারাগার নির্মাণের প্রকল্প কর্মকর্তা গ্যাসের সেই সমস্যা সমাধান না করেই কেন প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করালেন।

কারাগারের বন্দিদের বরাত দিয়ে রিয়াজুল হক জানান, বন্দিদের স্বজনরা নাকি ঠিক মতো কথা বলতে পারেন না। সাক্ষাতের সময় নাকি কথা ঠিক মতো শোনা যায় না। এখানে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে কারাগার নির্মাণ করা হয়েছে। আরো ৫০ কোটি টাকা ব্যয় করলে হয়তো স্বজনদের সাক্ষাতের স্থানটি উন্নত করা যেত।

তিনি জানান, তবে অনেক পুরাতন বন্দি এই নতুন কারাগারে এসে অনেক প্রশংসা করেছেন নতুন কারাগারের। আগের কারাগার থেকে এখানে অনেক আলো বাতাস বইছে বলে তারা খুশি।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে