বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা-কলকাতা নতুন মৈত্রী ট্রেন আসছে

 

নিজস্ব প্রতিবেদক : সবকিছু ঠিকঠাক থাকলে দুই বাংলার মধ্যে আরো একটি মৈত্রী এক্সপ্রেস চালু হতে চলেছে। কলকাতা থেকে খুলনা পর্যন্ত নতুন এই মৈত্রী ট্রেনটি চালু হতে পারে। এব্যাপারে দুই দেশের রেল কর্মকর্তাদের মধ্যে একটি আলোচনাও হয়েছে।

khulna_47965

বর্তমানে কলকাতা থেকে ঢাকা পর্যন্ত যে মৈত্রী এক্সপ্রেসটি চলাচল করে সেটি যায় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে-দর্শনা সীমান্ত দিয়ে। ওই ট্রেনে যাত্রী সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। তাই যাত্রী চাপ সামাল দেয়ার পাশাপাশি দুই দেশের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে কলকাতা থেকে খুলনার মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালুর ব্যাপারে উদ্যোগী হয়েছে দুই দেশ।

মঙ্গলবার ভারতের পূর্ব রেলের মুখপাত্র আর.এন মহাপাত্র একথা জানিয়ে বলেন, পেট্রাপোল-বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত দিয়ে কলকাতা থেকে খুলনা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। ভারত ও বাংলাদেশের রেলের উর্দ্ধতন কর্মকর্তারা ছাড়াও দুই দেশের পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অভিবাসন,শুল্ক, এবং সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।

মহাপাত্র আরও জানান, স্বাধীনতার আগে এই পথে রেল চলাচল করতো। কিন্তু মাঝখানে বন্ধ থাকার পর এই পথে ফের যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে। যদিও উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর কাছে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল করে।

দুই দেশের পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য ট্রেনের সংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান রবি মহাপাত্র।

রেল সূত্রে জানা যায়, ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার আগে পেট্রাপোল সীমান্ত দিয়েই শিয়ালদহ স্টেশন থেকে খুলনা ও যশোরের মধ্যে ট্রেন চলাচল করতো। কিন্তু এরপর থেকে দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে এই পথে যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। যদিও ২০০১ সালের জানুয়ারি মাস থেকে ভারতের তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে এই রেল পথ দিয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত