,

আরো ১০ হাজার নার্স নিয়োগ সেপ্টেম্বরে

 
নিজস্ব প্রতিবেদক : আগামী মাসেই সরকার সারাদেশে প্রায় ১০ হাজার নার্স নিয়োগ দেবে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশনার বিনো-পিয়েরে লারামি মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি প্রসঙ্গক্রমে এ তথ্য জানান।

nur_47970

এসময় মন্ত্রী বলেন, জনগণ আরো উন্নত সেবা পাবে। তবে দেশের নার্সদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করতে উন্নয়ন সহযোগীদেরকে আরো বেশি এগিয়ে আসতে হবে।

এসময় দেশের স্বাস্থ্যখাতের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এ খাতে কানাডার সাহায্য অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন কানাডীয় হাইকমিশনার।

ম্যালেরিয়া, যক্ষ্মা ও এইডস বিষয়ক কর্মসূচিসহ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে কানাডার হাইকমিশনার বলেন, দুর্যোগের ঝুঁকিতে থাকা বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নতির জন্য কানাডা আন্তরিকভাবেই অগ্রাধিকার প্রদান করে।

স্বাস্থ্যমন্ত্রী কানাডাকে বাংলাদেশের উন্নয়নের এক বিশ্বস্ত সহযোগী হিসাবে অভিহিত করে বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নতিতে কানাডা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতে এই সহায়তা বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী।

আগামী ১৬ থেকে ১৭ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে অনুষ্ঠেয় গ্লোবাল ফান্ডের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে কানাডার সরকারের পক্ষ থেকে হাইকমিশনার আমন্ত্রণ জানান। মন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে যোগদানের আগ্রহ প্রকাশ করেন।

গ্লোবাল ফান্ডের এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের কথা রয়েছে।

এসময় স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলামসহ মন্ত্রণালয় ও কানাডা হাইকমিশনের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে