,

ব্যাংকখাতে ৬৩ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

 
নিজস্ব প্রতিবেদক : ব্যাংকে অস্বাভাবিক হারে বাড়ছে খেলাপি ঋণ। চলতি বছরের জুন পর্যন্ত খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় ৬৩ হাজার ৩৬৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ১০ দশমিক শূন্য ৬ শতাংশ। এর আগে গত বছরের ডিসেম্বরে এর পরিমাণ ছিল ৫১ হাজার ৩৭১ কোটি টাকা। অর্থাৎ ৬ মাসে খেলাপি ঋণ বেড়েছে ১১ হাজার ৯৯৪ কোটি টাকা।

bba_47980

আর গত তিন মাসেই বেড়েছে প্রায় চার হাজার কোটি টাকা। চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) বেড়েছিল প্রায় আট হাজার কোটি টাকা। মার্চে খেলাপি ঋণ ছিল ৫৯ হাজার ৪১১ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, জুন পর্যন্ত ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছয় লাখ ৩০ হাজার ১৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ১০ দশমিক ০৬ শতাংশ। মার্চে খেলাপি ঋণের হার ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। এ হিসাবে তিন মাসে মোট ঋণ বিতরণ ৩১ হাজার ৩৭১ কোটি টাকা বা ২ দশমিক ৮০ শতাংশ বাড়লেও খেলাপি ঋণ বেড়েছে ৩ হাজার ৯৫৪ কোটি টাকা।

এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ খেলাপি হয়েছে সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকে। এসব ব্যাংকের মোট ঋণের ২৬ দশমিক ১৪ শতাংশই হচ্ছে খেলাপি ঋণ। বিশেষায়িত দুই ব্যাংকে আগের প্রান্তিকের মতোই খেলাপি ঋণ রয়েছে ৫ হাজার ৮১৬ কোটি টাকা।

রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলোতে মোট ঋণের ২৫ দশমিক ৭৪ শতাংশই হচ্ছে খেলাপি। তিন মাসে এসব ব্যাংকের খেলাপি ঋণ ২ হাজার ৭৮৭ কোটি টাকা বেড়ে ৩০ হাজার ৭৬ কোটি টাকা হয়েছে। আগের প্রান্তিক শেষে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর খেলাপি ঋণ ছিল ২৭ হাজার ২৮৯ কোটি টাকা বা ২৪ দশমিক ২৭ শতাংশ।

তবে গত তিন মাসে খেলাপি ঋণ কমেছে বেসরকারি খাতের ব্যাংকগুলোর। তিন মাসে এ খাতের খেলাপি ঋণ ১৬ কোটি টাকা কমে ২৫ হাজার ৩১৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগে যেখানে মোট ঋণের ৫ দশমিক ৭৫ শতাংশ খেলাপি ছিল, এখন তা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৪ শতাংশ।

আর বিদেশি মালিকানার নয় ব্যাংকের মোট ঋণের ৮ দশমিক ৩৩ শতাংশ হচ্ছে খেলাপি ঋণ। আর মার্চ থেকে জুন এই তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে চার হাজার কোটি টাকারও বেশি।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আলোকে শ্রেণীকৃত ঋণের তিনটি পর্যায় রয়েছে। এর মধ্যে মন্দমানে শ্রেণীকৃত ঋণকে উদ্বেগজনক মনে করা হয়। কেননা, এ ধরনের ঋণের আদায় হয় খুব কম। এ ছাড়া মন্দমানের ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে শতভাগ নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হয়।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে