,

সেপ্টেম্বরেই রাজধানীবাসী পাবে স্মার্ট কার্ড

নিজস্ব প্রতিবেদক : সেপ্টেম্বরের শুরুতেই রাজধানীবাসীদের হাতে স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তুলে দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম মঙ্গলবার এ কথা জানান।তিনি বলেন, ‘সেপ্টেম্বরেই আমরা ঢাকায় স্মার্ট কার্ড বিতরণ করবো।’

Smartcard1471952864

তিনি বলেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে রাজধানী ঢাকায় বিতরণ করা হবে। পরে পর্যায়ক্রমে সিটি করপোরেশন, জেলা-উপজেলা, পৌরসভা ও সবশেষে ইউনিয়ন পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

সচিব বলেন, এই স্মার্টকার্ডের মাধ্যমে অনেক সুবিধা পাওয়া যাবে। যেমন- আয়কর শনাক্তকরণ নম্বর, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, চাকরির আবেদন, সম্পত্তি ক্রয়-বিক্রয়সহ আরো অনেক কিছু।

এ বিষয়ে ইসির এনআইডি অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বলেন, ‘আমরা রাজধানীর প্রত্যেক ওয়ার্ডে একাধিক ক্যাম্প করে স্মার্ট কার্ড বিতরণ করবো। তবে স্মার্ট কার্ড নেওয়ার সময় পুরোনো প্লাস্টিকের কার্ডটি আমাদের ফেরত দিতে হবে।’

তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ১০ কোটি ভোটার রয়েছে। তাদের মধ্যে প্রায় নয় কোটি ভোটারের কাছে লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্র রয়েছে।

তিনি আরো বলেন, ‘আমাদের এই স্মার্ট কার্ড পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তিগত সুযোগ-সুবিধা সম্পন্ন। এই কার্ডে ২৫ ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যা কেউ কখনো নকল করতে পারবে না।’

তিনি বলেন, পৃথিবীর প্রায় ৫০টি দেশ স্মার্টকার্ড ব্যবহার করলেও আমাদের এ প্রযুক্তি কেউ ব্যবহার করেনি। আর এই কার্ড ব্যয়বহুলও বটে। প্রতিটি স্মার্টকার্ড প্রস্তুত করতে দুই ডলার করে খরচ হয়েছে। এ কার্ডের মেয়াদ হবে ১০ বছর।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে