,

‘সার কারখানাটিতে ২০০ টন তরল অ্যামোনিয়া ছিল’

003952নিউজ ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় একটি সার কারখানার অ্যামোনিয়া সংরক্ষণের ট্যাংক বিস্ফোরণে আশপাশে বিশাল এলাকা জুড়ে গ্যাস ছড়িয়ে পড়ে বহু মানুষ রাতে অসুস্থ হয়ে পড়েছেন। রাত তিনটা পর্যন্ত ৫৫ জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রাত তিনটার দিকে জানান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। তিনি বলেন, মানুষ মূলত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছিলেন।

সোমবার রাত রাত ১০টার দিকে কর্ণফুলী নদীর পারে ডাই অ্যামোনিয়াম ফসফেট নামের একটি সার কারখানায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক দোলন আচার্জি জানান, সার কারখানাটির অ্যামোনিয়া সংরক্ষণের বিশাল ট্যাংকটিতে ২০০ টনের মতো তরল অ্যামোনিয়া সংরক্ষিত ছিল। বিস্ফোরণে তা গ্যাস আকারে বাতাসে ছড়িয়ে পড়ে।

দোলন আচার্জি আরও জানান, কারখানার ২৫ জন কর্মচারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।ততক্ষণে মধ্যে গ্যাস খুব দ্রুতই ছড়িয়ে পড়তে থাকে আশপাশের এলাকাগুলোতে।

নদীর অপর পারে পতেঙ্গা ও হালিশহর পর্যন্ত এই গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে বলে জানান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

এসময় মাইকিং করে আশপাশের এলাকার মানুষজনকে সরে যেতে বলা হয়। এক পর্যায়ে মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে, কারখানাটিতে এই বিস্ফোরণ কিভাবে ঘটেছে সে বিষয়ে রাতে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্তে রাতেই তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে