,

শিগগিরই মন্ত্রিসভায় উঠছে অনলাইন নীতিমালা

online2নিজস্ব প্রতিবেদক : অনলাইন নীতিমালা চূড়ান্তের কাজ শেষ পর্যায়ে এনেছে সরকার। শিগগিরই এ অনলাইন নীতিমালায় মন্ত্রিসভায় উঠছে বলে ইঙ্গিত দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

হাসানুল হক ইনু জানান, অনলাইন নীতিমালা মন্ত্রিসভায় পাস হবার পরেই মন্ত্রণালয়ের জমাকৃত অনলাইন তালিকার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম বান্ধব এ সরকারের তথ্য মন্ত্রণালয় শুধু দেশে নয় বিদেশের সঙ্গেও তথ্য ও গণমাধ্যম ক্ষেত্রে সহযোগীতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। আজ (মঙ্গলবার) ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী কলকাতায় যে আকাশবাণী মৈত্রী চ্যানেল উদ্বোধন করছে, সেখানে বাংলাদেশ ও ভারত দুই দেশের অনুষ্ঠানই প্রচারিত হবে।

এ সময় অনলাইন অ্যাক্রিডিটেশন কার্ড নবায়নের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলেও দাবি করেন তথ্যমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে