,

সহস্রাধিক নারী জঙ্গি গোয়েন্দা জালে

jmbamarনিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার পর জঙ্গিদের লাগাম টেনে ধরাসহ গ্রেফতার করতে একাধিক পরিকল্পনা গ্রহণ করে আইন-শৃঙ্খলা বাহিনী। পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন জঙ্গি সংগঠনের নারী-পুরুষ সদস্যদের তালিকাও করা হয়। তালিকা অনুযায়ী, ইতোমধ্যে সহস্রাধিক নারী জঙ্গিদের অবস্থান সনাক্ত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এরা জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও আনসারুল্লাহ বাংলা টিম (এটিবি), হিযবুত তাহরীরসহ বিভিন্ন সংগঠনের নারী সদস্য। এছাড়াও জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের নারী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার কর্মীরাও বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে কাজ করছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ১৫ আগস্ট র‌্যাব-৪ এর অভিযানে ঢাকা ও গাজীপুর থেকে চার নারী জঙ্গিকে গ্রেফতার করা হয়। এরা হলেন- ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ইসতিসনা আক্তার (ঐশি) , মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ছাত্রী ইশরাত জাহান ওরফে মৌসুমী ওরফে মৌ,খাদিজা পারভীন ওরফে মেঘলা ও আকলিমা রহমান ওরফে মনি। তাদের কাছ থেকে জিহাদী কর্মকান্ড চালানোর নানা ধরনের বহু আলামত উদ্ধার করা হয়। তাদের পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে দুই শতাধিক নারী সদস্যস্যের নাম ও ঠিকানা দিয়েছেন।

এর মধ্যে নারী জঙ্গি নেত্রীরা হলেন- সায়লা ওরফে শাহিদা, সালেহা ওরফে পুতুল, দিনাত জাহান ওরফে নওমী ওরফে বানী, সাফিয়া ওরফে সানজিদা ওরফে ঝিনুক, মাইমুনা ওরফে মাহমুদা ওরফে লায়লা, তাসনুবা ওরফে তাহিরা, তানজিলা ওরফে মুন্নী, আলিয়া ওরফে তিন্নি ওরফে তিতলী, মনিরা জাহান ওরফে মিলি ও ছাবিহা ওরফে মিতু। এছাড়া নারী জঙ্গি সদস্যদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিমসহ গোয়েন্দা সংস্থা কাছ করছেন। তারা সহস্রাধিক জঙ্গির অবস্থান করছেন। পর্যায়ক্রমে তাদের গ্রেফতার করা হবে।

র‌্যাবের কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, জেএমবি, আনসারউল্লাহ বাংলাটিম, হিযবুত তাহরীরসহ বিভিন্ন সংগঠনের সহস্রাধিক নারী জঙ্গি সদস্যদের তালিকা করেছেন। এছাড়া জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের নারী শাখা ইসলামী ছাত্রী সংস্থার কর্মীরাও বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে কাজ কাজ করছেন। তাদের বেশ কিছু কর্মীর জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের অবস্থান সনাক্ত করা হয়েছে। যে কোন সময় তাদের গ্রেফতার করা হবে।

তিনি আরও বলেন, নারী জঙ্গিদের বেশি ব্যবহার করা হয় সংগঠনের বার্তা আদান-প্রদানের কাজে। জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানের মুখে পুরুষ সদস্যরা আত্মগোপনে চলে যাওয়ায় নারী সদস্যরা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, স্বামী জঙ্গি হওয়ায় স্ত্রীকেও এই পথে দীক্ষিত করার ঘটনাই বেশি। এ ছাড়া ভাই, বাবা, বোনজামাই বা বন্ধুদের মাধ্যমেও নারীরা জঙ্গি সংগঠনের সদস্য হচ্ছেন। পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়ায় হামলার পর জঙ্গিদের গ্রেফতার করতে কাজ করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। বিভিন্ন জঙ্গি সংগঠনের নারী-পুরুষ সদস্যদের তালিকা করা হয়েছে। ইতোমধ্যে সহস্রাধিক নারী জঙ্গিদের অবস্থান সনাক্ত করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর একাধি টিম। তারা জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও আনসারুল্লাহ বাংলা টিম (এটিবি), হিযবুত তাহরীরসহ বিভিন্ন সংগঠনের নারী সদস্য।

এছাড়া জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের নারী শাখা ইসলামী ছাত্রী সংস্থার কর্মীরাও বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে কাজ কাজ করছেন। সবাইকেই গ্রেফতার করা হবে। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গি নির্মূল করতে নিরলস ভাবে কাজ করে শৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে বেশ কয়েকজন জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। নগরীতে দৃশ্যমান কার্যক্রম বাড়ানো হয়েছে। এ ছাড়া জঙ্গিদের আটক করতে দিন-রাত কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, জঙ্গিদের গ্রেফতার করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। জঙ্গি নির্মূল কার্যক্রম অব্যাহত থাকবে।আ/সং

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা