,

গুলশান হামলা: মা-বাবার সঙ্গে মিললো নিহত ৬ জনের ডিএনএ

gulshanনিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ‘অপারেশন থান্ডারবোল্টে’ নিহত ৬ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

নিহতদের ডিএনএ’র নমুনার সঙ্গে তাদের মা-বাবার ডিএনএ নমুনা পরীক্ষা করে এ পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি মাসুদুর রহমান।

উল্লেখ্য, গত ১ জুলাই রাতে হলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের ছোড়া বোমা ও গুলিতে নিহত হন বনানী থানার ওসি সালাহউদ্দিন খান ও গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম।

এছাড়া ১৭ বিদেশীসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে জঙ্গিরা।

পরদিন সকালে যৌথবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গিসহ ৬ জন।

এই পাঁচজনের একজন হলেন হলি আর্টিজানের শেফ সাইফুল ইসলাম চৌকিদার। তাকে জঙ্গিদের সহযোগী বলে দাবি করে আসছে আইনশৃংখলা বাহিনী।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একই রেস্তোরাঁর কর্মচারী জাকির হোসেন শাওন। তাকেও জঙ্গিদের সহযোগী সন্দেহে মৃত্যুর আগ পর্যন্ত পুলিশ পাহারায় রাখা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে