,

দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প

 
নিজস্ব প্রতিবেদক : কোন কোন বিশেষজ্ঞ বলছেন, বড় ধরনের ভূমিকম্প বাংলাদেশের দ্বারপ্রান্তে অবস্থান করছে।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার সকালে মৃদু ভূমিকম্প হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সকাল আটটা ১১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ঢাকা থেকে ৪০৯ কিলোমিটার পূর্ব দিকে মিয়ানমারে। কেন্দ্রস্থলে এ ভূমিকম্প ৫ মাত্রার ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

160421133143_bangla_earthquake_data_640x360_bbcbangla_nocredit
কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে এটি মৃদু ভূমিকম্প হলেও কেন্দ্রস্থলে এটি মাঝারি মাত্রার ভূমিকম্প ছিল। কিন্তু এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।বাংলাদেশের ভূ-তাত্ত্বিক অবস্থান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানবে। রাজধানী ঢাকার আশপাশে বড় মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ঢাকা মহানগরীর।
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছে আর্থ অবজারভেটরি। ভূমিকম্পের প্রবণতা নিয়ে ২০০৩ সাল থেকে গবেষণা করছেন অধ্যাপক হুমায়ুন আখতার। তার

 
গবেষণা মডেল বলছে ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। তিনি জানান, বাংলাদেশের দুই দিকের ভূ-গঠনে শক্তিশালী ভূমিকম্পের শক্তি জমা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে