,

অন্য কোনো দেশে সিপিএ সম্মেলন হবে

 

 

নিজস্ব প্রতিবেদক : কমনওয়েলথভুক্ত অন্য কোনো দেশ ৬২তম সিপিএ সম্মেলন আয়োজনে আগ্রহী হলে, তা সেই দেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।

sirin1471874254

তিনি বলেন, কমনওয়েলথভুক্ত অন্য কোনো দেশ ৬২তম কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন আয়োজনে আগ্রহী হলে, তা সেই দেশে অনুষ্ঠিত হবে। বিষয়টি ইতিমধ্যে কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন (সিপিএ) সচিবালয় থেকে সিপিএ’র সব রিজিয়ন ও দেশকে জানানো হয়েছে।

সোমবার জাতীয় সংসদ সচিবালয়ে তার কার্যালয়ে কানাডার হাইকমিশনার বেনোইট পিয়েরে লারামির সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ ৬২তম সিপিএ সম্মেলন আয়োজনের সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছিল। কিন্ত সিপিএভুক্ত নয়টি রিজিয়নের মধ্যে আটটি রিজিয়ন সেই দেশের নাগরিকদের বাংলাদেশে সফরের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির কারণে সম্মেলনে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করে।

বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীর কোনো দেশই নিরাপত্তার ঝুঁকিমুক্ত নয় উল্লেখ করে স্পিকার বলেন, ৬২তম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সম্মেলনে কমনওয়েলথ ওমেন পার্লামেন্টারিয়ানদের নির্বাচনসহ দুটি নির্বাচনের কর্মসূচি ছিল। সেখানে সংখ্যা গরিষ্ঠ সদস্যদের অংশগ্রহণের আবশ্যকতা ছিল। এ সম্মেলনে বাংলাদেশে কমনওয়েলথভুক্ত দেশসমূহের ৬৫০ জন পার্লামেন্ট মেম্বার ও প্রতিনিধিদের আগমনের সম্ভাবনা ছিল।

সিপিএ সম্মেলন এ বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেটি বাংলাদেশ হবে না বলে গত মাসে জানানো হয়। এটি এখন অন্য কোনো দেশ অনুষ্ঠিত হবে। তবে ২০১৭ সালের সিপিএ সম্মেলন বাংলাদেশে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

কানাডিয়ান হাইকমিশনার কমনওয়েলথ পার্লামেন্ট সম্মেলনের বিষয়ে সিপিএ চেয়ারপারসনের সিদ্ধান্তের প্রশংসা করেন। তিনিও ভবিষ্যতে বাংলাদেশে সিপিএ সম্মেলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে