,

পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ: ৪ পুলিশসহ আহত ২০

sylনিউজ ডেস্ক : সিলেটে ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর আম্বরখানা পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাসহ ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

সংঘর্ষে আহত ৪ পুলিশ সদস্যরা হচ্ছেন- কোতয়ালী মডেল থানার এসআই শাহিন, এএসআই আজিজ ও ২ কনস্টেবল। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষ চলাকালে হযরত শাহজালাল (রহ.) ওরসে আসা লোকজনসহ পথচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ভয়ে তারা ছোটাছুটি শুরু করতে থাকেন। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

জানা যায়, হযরত শাহজালাল (রহ.) এর ওরস উপলক্ষ্যে সোমবার সন্ধ্যার পর থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী আম্বারখানা-চৌহাট্টা সড়কে যান চলাচল বন্ধ রাখে প্রশাসন। রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের সহ-সভাপতি সুফির নেতৃত্বে ৮-১০টি মোটরসাইকেলযোগে ১৫-২০ জন ছাত্রলীগ কর্মী আম্বরখানা পয়েন্টে যায়।

তারা আম্বরখানা-চৌহাট্টা সড়ক দিতে মোটরসাইকেলযোগে যেতে চান। কিন্তু ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দেন। এতে ছাত্রলীগ কর্মীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে তারা সেখান থেকে চলে যান। এর ১৫-২০ মিনিট পর আবার ১০-১৫টি মোটরসাইকেলযোগে ছাত্রলীগ কর্মীরা সেখানে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অতর্কিতে পুলিশের উপর হামলা চালায়।

পুলিশ পাল্টা প্রতিরোধ করলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

সংঘর্ষ চলাকালে ৪ পুলিশ সদস্য ও পথচারীসহ ২০ জন আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের সহ সভাপতি সুফিসহ ৮ জনকে গ্রেফতার করে।

এ ব্যাপারে এসএমপির মুখপাত্র এডিসি রহমত উল্লাহ যুগান্তরকে বলেন, ১০-১৫টি মোটরসাইকেলযোগে ছাত্রলীগ কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অতর্কিতে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ রাবার বুলেট ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে সংঘর্ষের পর থেকে আম্বরখানা, সুবিদবাজার, চৌহাট্টা ও দরগাহ গেইট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আম্বরখানা পয়েন্ট এলাকায় লোকজন ও যানবাহন চলাচল খুবই কম ছিল। যুগান্তর

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে