,

তারেককে ফেরত পাঠানোর দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের কাছে স্মারকলিপি দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। একই দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।

tarek1_47811
স্থানীয় সময় রবিবার বিকেলে যুক্তরাজ্য আওয়ামী লীগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয় ও মানববন্ধন কর্মসূচি পালন করে। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। সেই ভয়াল দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেলে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বরাবর একটি স্মারকলিপি দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন নিরাপত্তাকর্মী ওই স্মারকলিপি গ্রহণ করেন।

তারেক রহমান রাজনৈতিক আশ্রয় নিয়ে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, অর্থ পাচারের দায়ে বাংলাদেশের আদালত তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা করেছেন।

এই সাজা ভোগের জন্য দ্রুত তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে বলা হয়, যদিও বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো আসামি প্রত্যর্পণ চুক্তি নেই, তবুও দুই দেশের মধ্যে যে সহযোগিতামূলক, নিবিড় বন্ধন রয়েছে এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় যে যৌথ অঙ্গীকার রয়েছে, সেই দিক বিবেচনায় আমাদের আবেদন রক্ষা করার অনুরোধ করছি।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইম উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত স্মারকলিপিতে আরও বলা হয়, সন্ত্রাসবাদের বৈশ্বিক হুমকির এই সময়ে স্বাধীন রাষ্ট্রগুলোর উচিত পারস্পরিক সহযোগিতার হাত বাড়ানো এবং একে অপরের সার্বভৌমত্ব ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা।

সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে যুক্তরাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলে স্মারকলিপিতে আশা প্রকাশ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে