,

ব্যাংক কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

 
নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটে সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের মামলায় ওই ব্যাংকের তিন কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন দিয়েছে দুর্নীতি দন কমিশন (দুদক)।দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি আসামিদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি  জানিয়েছে।

Dudok11471872883

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- সোনালী ব্যাংকের বাগেরহাট শাখার প্রাক্তন ম্যানেজার (বর্তমানে খুলনা জেনারেল ম্যানেজারের অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার) শেখ মুজিবর রহমান, ওই শাখার সিনিয়র অফিসার শেখ মাহফুজুর রহমান, জুনিয়ার অফিসার (ক্যাশ) মো. জাহাঙ্গীর হোসেন খলিফা, বাগেরহাটের বাসিন্দা লায়লা বেগম, হাসান শেখ, ফিরোজা পারভীন, মনিরা আক্তার, লক্ষ্মী রাণী দাস, কবিতা চক্রবর্তী, নাবির আলম খান, সোহরাব চাকলাদার, কামনা বিশ্বাস, মো. সোহাগ শেখ, গফফার হাওলাদার ও রাজিয়া বেগম।

অভিযোগের বিষয়ে দুদকের তদন্ত সূত্রে জানা যায়, ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাগেরহাটের সোনালী ব্যাংকের ব্যবস্থাপক থাকা অবস্থায় শেখ মুজিবর রহমানসহ তিন কর্মকর্তা ও ১২ জন গ্রাহক পরস্পর যোগসাজসে ওই ব্যাংকের ১৫০ জন গ্রাহকের এসওডি (সিকিউর ওভার ড্রাফট) বিপরীতে ভুয়া কাগজপত্র তৈরি করে তাদের হিসাব থেকে ৪ কোটি ৪৯ লাখ টাকা আত্মসাত করেন। এই ঘটনায় ২০১৫ সালের ১ অক্টোবর সোনালী ব্যাংকের ব্যবস্থাপক খান বাবলুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই বছরের ২৪ ডিসেম্বর দুদক তদন্ত শুরু করে। দুদকের তদন্তে ব্যাংকের ওই তিন কর্মকর্তা ও ১২ জন গ্রাহকের সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় কমিশন থেকে চার্জশিট অনুমোদন দেওয়া হয়। খুব শিগগিরই দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাশেম কাজী চার্জশিট আদালতে দাখিল করবেন বলেও সূত্রটি জানায়।

২০১৫ সালের ৩ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের খুলনা আঞ্চলিক কার্যালয়ের অভ্যন্তরীণ অডিট নিরীক্ষাকালে সোনালী ব্যাংক বাগেরহাট প্রধান শাখার ওই অর্থ আত্মসাতের তথ্য প্রথম ফাঁস হয়। ইতিমধ্যে ১২ আগস্ট খুলনা মহানগরীর নুরনগর এলাকা থেকে শেখ মুজিবর রহমানকে গ্রেপ্তার করে দুদক।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে