,

দেশের বিভিন্নস্থানে ঝড়-বজ্রপাতে নিহত ১০

 

নিজস্ব প্রতিবেদক : দেশের ৫ জেলায় ঝড় ও বজ্রপাতে ১০জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফরিদপুরে ৫ জন, গোপালগঞ্জে ২ জন, ঢাকায় ১ জন, নওগাঁয় ১ জন ও জামালপুরে ১ জন। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝড় ও বজ্রপাতের ঘটনায় তারা মারা যান।

mkj_47660

ফরিদপুর: এক মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ফরিদপুর সদর উপজেলার বাখুণ্ডা, গদাধরডাঙ্গী, কেশবনগর, দরানীপাড়া, মল্লিকপুরসহ প্রায় দশটি গ্রাম। এর মধ্যে বাখুণ্ডার জোবাইদা করিম জুট মিলের ভবন ভেঙে তিন শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। অন্যত্র নিহত হয়েছেন আরও দুইজন।

গোপালগঞ্জ: দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া ও কাশিয়ানীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

কেরানীগঞ্জ : কেরানীগঞ্জে বজ্রপাতে মোসাম্মদ সামান্তা বানু (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়।

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার রহাট্টা গ্রামে ঘূর্ণিঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে মনোয়ারা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের শেখপাড়া এলাকায় বজ্রপাতে নজরুল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা