,

রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার আয়োজিত ‘জঙ্গিবাদ নয়, ফারাজই বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

file (8)নিজস্ব প্রতিনিধি : ‘ফারাজ বন্ধুত্বের প্রতীক হয়ে চিরদিন থাকবেন আমাদের মাঝে। তাঁর শুদ্ধ বন্ধুত্ব অনুপ্রাণিত করবে দেশ-বিদেশের কিশোর-তরুণদের। ফারাজের নিরন্তর বন্ধুত্বই আমাদের বাংলাদেশ।’ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্তবর্তী ধলেশ্বর গ্রামে প্রতিষ্ঠিত রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার ও সীমান্ত সাংস্কৃতিক সংসদ আয়োজিত ‘জঙ্গিবাদ নয়, ফারাজ হোসেনই বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় উচ্চারিত হয় ওই কথাগুলো। পাঠাগারের মাসিক পাঠচক্রে ক্রীড়া, সংস্কৃতি, বইপড়া, দেশপ্রেম নিয়ে আলোচনা হয়। পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী আকছির এম চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নিয়ে কুমিল্লার আখাউড়া ছাত্র কল্যাণ সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস আতঙ্ক ছড়িয়েছে। সচেতনতাই ভয় আর আতঙ্ক থেকে আমাদের মুক্ত করবে। একই সঙ্গে ফারাজের বন্ধুত্ব আমাদের বিপদ মোকাবিলারও সাহস দেবে।’
বইপড়া, মাঠে খেলতে যাওয়া, আর সংস্কৃতিচর্চা তরুণদের ভুল পথে যেতে দেয় না। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলার ওপর জোর দেন আলোচকেরা।
শিক্ষিকা শিরিন আক্তার বলেন, সীমান্তের মানুষের প্রতি অনেকের বাঁকা দৃষ্টি আছে। এই ভঙ্গি বদলাতে হবে। পাঠাগারে শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধ—সবাই সমবেত হচ্ছেন। আলোকিত হচ্ছেন। তিনি বলেন, পরিবারের প্রত্যেক সদস্যকে আন্তরিক হয়ে সবাইকে কাছে টানতে হবে। ভালোবাসতে হবে।
গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে যান ২০ বছর বয়সী ফারাজ আইয়াজ হোসেন। সেদিন তাঁর সঙ্গে দুই বন্ধুও ছিলেন। জঙ্গিরা ফারাজকে একা চলে যেতে বলে। কিন্তু দুই বন্ধুকে বিপদে রেখে তিনি একা আসেননি। পরদিন ওই দুই বন্ধু ও ফারাজের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে তাঁর আত্মত্যাগের কথা প্রকাশিত হয়ে আসছে।
আলোচনা শেষে ফারাজের আত্মার মাগরিফাত কামনা করা হয়। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, রহমত উল্লাহ, মাইনুল ইসলাম, কবির হোসেন, আলাউদ্দিন শিহাব, সফিকুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা